বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৭:৪৭

হাম-রুবেলা প্রতিরোধে বরগুনায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন চীফ হুইপ

বেলা সাড়ে ১১ টায় ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মণি। ছবি : বাসস

বরগুনা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : বরগুনাকে হামের হটস্পট ঘোষণা করায় জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করা হয়। বেলা সাড়ে ১১ টায়  ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের এমপি নূরুল ইসলাম মণি।

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ২০টি জেলার ৩০টি স্থানকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে বরগুনা জেলা সদর উপজেলা ও পৌরসভাকে হামের হটস্পট ঘোষণা করেছে সরকার।

জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন আবুল ফাত্তাহ। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সেলিম শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর মো সালেহ, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক আবদুস শাকুর,   চিকিৎসক  ও  সাংবাদিকবৃন্দ।