শিরোনাম

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস) : ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়ার কার্যক্রম সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব বা সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৩১ মার্চ নির্বাচন কমিশনে (ইসি) এ সংক্রান্ত সভা হবে।
আজ ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন কার্যক্রম সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব/সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৩১ মার্চ বিকেল ৪টায় নির্বাচন ভবনের সভা কক্ষে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সভাপতিত্বে এ সংক্রান্ত সভা হবে।
সভায় ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম কর্তন সারা বছর চালু রাখতে সমন্বিত প্রস্তাব বা সুপারিশ প্রণয়ন এবং বিবিধ বিষয় আলোচনা করা হবে।