বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৫:৫২

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রীর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর স্ত্রী দিলারা হাফিজ। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম-এর স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। 

আজ শনিবার এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, দিলারা হাফিজ আজ শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তিনি স্বামী ও সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।