বাসস
  ১৮ মার্চ ২০২৬, ০০:৫৫

নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

ছবি : বাসস

রংপুর, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : রংপুর সিটি কর্পোশেনের (রসিক) নব নিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর মহানগর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আজ এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপি সদস্যসচিব ও রসিক প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কৃষকদলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন, মহানগর জাসাসের সদস্যসচিব রাশেদ রানা রাশু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. ইমতিয়াজ ইয়ামিন, কারমাইকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক তানভীর আহমেদ প্রমুখ।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন রংপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ মুরাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর হাসান সুমন, মহানগর কৃষকদলের সদস্য সচিব ফিরোজ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মাহবুব হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জহির রায়হান, কারমাইকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব আরিফ, মহানগর জাসাস এর যুগ্ম আহ্বায়ক আলমগীর নিলয় প্রমুখ।