বাসস
  ১৮ মার্চ ২০২৬, ০০:৪৩

জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি : বরকত উল্লাহ বুল

ছবি : বাসস

নোয়াখালী, ১৭ মার্চ ২০২৬ (বাসস) : বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, জুলাই-আগস্টের বিপ্লবে ওসমান হাদি স্ফুলিঙ্গ হিসেবে কাজ করেছিলেন। 

তিনি ছিলেন মেধাবী, সাহসী ও দেশপ্রেমিক নেতা।

মঙ্গলবার সন্ধ্যায় নোয়াখালী জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জনঅধিকার পার্টি, নোয়াখালী জেলা শাখা আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

বরকত উল্লাহ বুলু আরও বলেন, ওসমান হাদির বক্তব্যে সবসময়ই দেশপ্রেমের প্রতিফলন দেখা গেছে। তার চিন্তা-চেতনায় সারাদেশ যেন বেগম খালেদা জিয়াকে ঘিরেই আবর্তিত হতো। একটি মানচিত্র, একটি পতাকা, সবকিছুতেই তিনি খালেদা জিয়াকে উপলব্ধি করতেন। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের মায়ের প্রতীক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জনঅধিকার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল সম্রাট। 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হানিফ উদ্দিন মুরাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।