শিরোনাম

ঢাকা, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মিরসরাইয়ের সাংবাদিকদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ১৭ সদস্যের তিন বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠিত হয়।
এ সময় সভায় সর্বসম্মতিক্রমে, দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও অনুসন্ধানী সেলের উপ-প্রধান জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মো. শামসুদ্দিন শামস, সহ-সভাপতি আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্তের মিজান ফারাবী, সহ-সাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের শাদরুল আবেদীন জিম, অর্থ সম্পাদক কালের কণ্ঠের সাদমান রহমান সময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল, দপ্তর সম্পাদক প্রথম আলোর সেলিম উদ্দিন রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তৌহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালেরকণ্ঠের বোরহান উদ্দিন জাবেদ, সমকালের একরামুল হক রাকিব, সমাচারের আবু নোমান।
সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আইয়ুব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সংগঠনের সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং আগামীদিনের কার্যক্রম নিয়ে পরামর্শ দেন।