বাসস
  ১৬ মার্চ ২০২৬, ২১:১৬

রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল 

ছবি : বাসস

রংপুর, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করে রংপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রংপুরের জুলাই যোদ্ধারা ও জুলাই শহীদদের পরিবারের সদস্যরা সোমবার সন্ধ্যায় নগরীর জেলা জুলাই স্মৃতি চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করেন।

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের বিপুল সংখ্যক আহত যোদ্ধারা এবং শহীদদের পরিবারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র গর্বিত মা শামসি আরা জামান কলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শহীদ মো. জাহিদুল ইসলামের ছোট ভাই, ২৪ জুলাই শহীদ পরিবার সোসাইটি রংপুর বিভাগের সভাপতি ও জুলাই মঞ্চ কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রধান সমন্বয়কারী আনারুল ইসলাম জীবন খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাজ্জাদ হোসেনের গর্বিত মা ময়না বেগম এবং রংপুরের শহীদ মেরাজুল ইসলাম মেরাজের স্ত্রী নাজমীম ইসলাম উপস্থিত ছিলেন।

মো. মাহমুদুল হাসান মিয়া, মো. সাকিব হোসেন, মো. আমির হামজা, মো. ওমর ফারুক আকাশ, মো. রকিবুল ইসলাম মিরাজ, মো. মিন্টু ইসলাম, মো. প্রিন্স আহমেদ পলাশ, মাহমুদুল হাসান, মো. মুরাদ হাসান, মো. সিমন্ত, মো. মোস্তাফিজুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মো. রফিকুল ইসলামসহ রংপুরের আহত জুলাইয়ের অনেক যোদ্ধা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফেরাত ও চিরশান্তি, আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা ও মোনাজাত করা হয়।