শিরোনাম

বগুড়া, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার গাবতলীর জয়ভোগা হাফিজিয়া ও দাখিল মাদ্রাসা মাঠে ১০ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও জনপ্রতি ৫ হাজার করে ৩ জনকে চিকিৎসার জন্য নগদ অনুদান দেওয়া হয়েছে।
সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহবুবুর রহমানের সহযোগিতায় এই অনুদান প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদশে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। শিক্ষানুরাগী মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী সমাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ রিপন, বগুড়ায় ব্যাংকার জিয়া পরিষদের সভাপতি সামছুজ্জোহা জোহা।
জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসার পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন বিএনপি নেতা সোহাগ সরকার, জিয়াউর রহমান জেপু, কেটু মাহমুদ, রেহমান রাকছুম রুশো প্রমুখ।