শিরোনাম

চাঁদপুর, ১৬ মাচর্, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ শিশুখাদ্যে ভেজাল ও অপরিশোধিত লবন ব্যবহার করে মুড়ি তৈরীর দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে শহরের পুরান বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, অনুমোদনবিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন শিশু খাদ্য বিক্রি ও সংরক্ষণের দায়ে অপরাধে তপদার স্টোরের মালিককে ১০ হাজার টাকা এবং মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহার ও প্যাকেজিংয়ের স্থান যথাযথ না হওয়ায় বরকত ভান্ডার -এর মালিককে পাঁচহাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভেজাল খাবার ধ্বংস করা হয়।
অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।