শিরোনাম

মেহেরপুর, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেরপুর জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জাভেদ মাসুদ মিল্টনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আজ সোমবার দুপুরে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা গোলাম জাকারিয়া, সহকারী কর্মকর্তা সামিউল হকসহ জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
জাভেদ মাসুদ মিল্টন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
মিল্টন জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করায় জেলা বিএনপিসহ সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।