শিরোনাম

বাগেরহাট, ১৬ মার্চ, ২০২৬ (বাসস): ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়
বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নে সায়েড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বিশ্ববিখ্যাত লিংকনস ইন থেকে ব্যারিস্টার এট ‘ল’ অর্জনে সৌভাগ্য লাভ করেন।
পাশাপাশি ২০১৭ সাল থেকে বাগেরহাট জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৫ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। ২০২৪ সালে সিনিয়র এ্যাডভোকেট হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
বাগেরহাটের ৪টি সংসদীয় আসন কমিয়ে ৩ টিতে রূপান্তর করে গেজেট প্রকাশ করলে জেলাবাসী বিক্ষোভে ফেটে পড়ে। ব্যাপক আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট ২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটের ৪টি আসন বিন্যস্ত করে গেজেট প্রকাশ করার নির্দেশনা দেয়া হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে তিনি অত্যন্ত দক্ষ একজন আইনজ্ঞ হিসেবে তিনি বিষয়টির সমাধান করেন। এটি তার বড় সাফল্য।
বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে দায়ের মিথ্যা মানি লন্ডারিং সংক্রান্ত মামলা সাফল্যের সঙ্গে পরিচালনা করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বাগেরহাটবাসীকে সঙ্গে নিয়ে একযোগে উন্নয়ন অগ্রগতি সাধনে নিরলসভাবে কাজ করবো।