বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৬:১১

মুন্সীগঞ্জে সরকারি যাকাত ফান্ডের অর্থ বিতরণ

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে সরকারি যাকাত ফান্ড থেকে ২১ জন উপকারভোগীকে মোট ১ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা বিতরণ করা হয়েছে।

আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে যাকাতের অর্থ বিতরণ করা হয়। জেলা প্রশাসক এবং ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে। 

জেলা প্রশাসক এবং জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহাবুদ্দীন, শহর জামে মসজিদের পেশ ইমাম আবরারুল হক হাতেমী এবং উপকারভোগীগণ। 

অনুষ্ঠানে ২১ জন উপকারভোগীর মধ্যে ২০ জনকে ৬৫০০ টাকা করে এবং ১ জনকে ৬৮০০ টাকা প্রদান করা হয়।

জেলা প্রশাসক বলেন, যাকাতের অর্থের মাধ্যমে দুস্থ ও অসহায় মানুষের সাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন হয়।