বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৫:০৫

বরকলে অসহায় পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

রাঙ্গামাটির বরকল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ শুরু। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার বরকল উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নে ৭ হাজার ১০১ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামুল্যে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে।

এরমধ্যে উপজেলার শুভলং ইউনিয়নে ১ হাজার ৫৬২ জন, বরকল ইউনিয়নে ১হাজার ১১৯ জন, আইমাছড়া ইউনিয়নে ১ হাজার ১৫৩জন, ভুষনছড়া ইউনিয়নে ২ হাজার ১৩১জন ও বড় হরিনা ইউনিয়নে ১ হাজার ১৩৬ জনসহ পাঁচটি ইউনিয়নে ৭হাজার ১শ’ ১জনের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ৭১.০১০ মেট্রিক টন চাল পরিবার প্রতি ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ বিতরণ করা হবে।

পর্যায়ক্রমে ঈদের আগেই ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শেষ করা হবে বলে জানান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল কাইয়ুম ।

এ সময় বরকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ৫জন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ ও খাদ্যশস্য গ্রহনকারী পরিবারবর্গ উপস্থিত ছিলেন।