শিরোনাম

রংপুর, মার্চ ১৫, ২০২৬ (বাসস) : রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জেলার প্রধান পবিত্র ঈদুল ফিতরের জামাত ঈদের দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
আজ বিকেলে রংপুর আঞ্চলিক পিআইডি কার্যালয় থেকে গনমাধ্যমে দেওয়া এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
ঈদুল ফিতরের প্রধান জামাত উপলক্ষ্যে ইতোমধ্যে রংপুর জেলা প্রশাসন ও রংপুর সিটি কর্পোরেশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
ঈদুল ফিতরের নামাজে ইমামতি করবেন ঐতিহাসিক রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকলে ঈদুল ফিতরের প্রধান জামাত রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দুই ধাপে অনুষ্ঠিত হবে।
সেক্ষেত্রে সেখানে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ঈদুল ফিতরের প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষ্যে হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও এতিমখানাসমূহে উন্নতমানের খাবার পরিবেশন ও সময়মত খাবার সরবরাহ করা হবে।