বাসস
  ১৫ মার্চ ২০২৬, ২১:২৮

ফেনী পৌরসভায় মশার ওষুধ ও স্প্রে মেশিন বিতরণ

ছবি : বাসস

ফেনী, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডে মশা নিধনের ওষুধ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। 

আজ রোববার বিকেলে পৌরসভা প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. নবীনেওয়াজ এসব বিতরণ করেন।

এ সময় ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কে পি সাহা, প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক, কনজারভেটিভ অফিসার সরোয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় নবীনেওয়াজ বলেন, ফেনী শহরে ইদানিং মশার উপদ্রব বেড়ে গেছে। নাগরিক সেবা বৃদ্ধির উদ্দেশ্যে মশা নিধন করতে পৌরসভার অর্থায়নে ১৮টি ওয়ার্ডে আমরা ওষুধ ও স্প্রে মেশিন বিতরণ করেছি। ওয়ার্ডগুলোতে প্রতিদিন স্প্রে দেওয়া হবে। ডেঙ্গু প্রতিরোধে ফেনী পৌরসভা কাজ করে যাচ্ছে।