বাসস
  ১৫ মার্চ ২০২৬, ২০:১৯

ফেনীতে পাঁচ মাদকসেবির কারাদন্ড 

ছবি : বাসস

ফেনী, ১৫ মাচর্, ২০২৬ (বাসস) : জেলা সদরে আজ মাদকবিরোধী অভিযানকালে পাঁচ মাদকসেবিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার বিকালে সদর উপজেলার কালিদহ ইউনিয়নের বেদেপল্লীর প্রবেশমুখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার। 

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন জেলা সদরের উত্তর চাঁড়িপুরের মো. সুমন, কলাতলীর মো. জাহাঙ্গীর আলম, পাঁচগাছিয়ার মো. রাজিব, নাজির রোডের লিমন বিশ্বাস এবং সোনাগাজী উপজেলার মতিগঞ্জের মো. ওমর ফারুক। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, জেলার সদর উপজেলার কালিদহ ইউনিয়নের বেদেপল্লীর প্রবেশমুখে অভিযানকালে পাঁচ মাদকসেবিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবংজেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার আসামীদের প্রত্যেককে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে পাঁচদিনের কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।