বাসস
  ১৫ মার্চ ২০২৬, ১৭:৫০

মুন্সীগঞ্জে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : মুন্সীগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। 

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভায় জেলায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। চলমান কাজসমূহ দূততম সময়ে সমাপ্তের তাগিদ দেওয়া হয়। সভায় বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের সমন্বয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।