শিরোনাম

খাগড়াছড়ি, ১৫ মার্চ, ২০২৬ (বাসস) : জেলা সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের ১৩০ ফুটের লম্বা চার কক্ষ বিশিষ্ট টিনসেট ভবনটি আগুনে পুড়ে গেছে।
গতকাল শনিবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে ১১ টার দিকে বিদ্যালয়টির টিনসেট ভবনে আগুন লাগে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্যার চাকমা জানান, তিনি বিদ্যালয়ে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন, কিন্তু ফায়ার সার্ভিস এর গাড়ী আসতে দেরী হওয়ায়, এর মধ্যেই বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে যায়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা বিদ্যালয়ে চলে যান, তবে তারা যাওয়ার আগেই বিদ্যালয়ের টিনসেট ভবনটি পুড়ে যায়। তবে যতটুকু পেরেছেন তারা রক্ষা করেছেন। তিনি মনে করেন আগুন লাগার অনেক পড়ে তাদের খবর দেয়ার কারণে তাদের পৌঁছতে দেরী হয়েছে। তারা যাওয়ার পর তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ক্ষয়ক্ষতি বিষয়ে তিনি বিদ্যালয়ের কতৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারবেন।