শিরোনাম

বরগুনা, ১৫ মার্চ, ২০২৬ (বাসস): বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সেলিম শাহনেওয়াজ, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, কমিউনিটি রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল ও সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভার কার্যবিবরণী উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার তানজিলুর রহমান।
সভায় জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, আসন্ন ঈদুল ফিতরে আইনশৃঙ্খলা বজায় রাখা, ডেঙ্গু রোগ নিয়ে প্রচারণা এবং খাল পরিচ্ছন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।