শিরোনাম

সিরাজগঞ্জ, ১৪ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘এসো দেশবদলাই, নিজের আঙ্গিনা পরিস্কার রাখি, পৃথিবী বদলাই, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী কাটাখালির তীরে এই পরিছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং পৌরসভার আয়োজনে এ কর্মসূচিতে সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মো. শাহাদৎ হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর হাজী মো. আব্দুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর আহবানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিস্কার পরিছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি শনিবার জেলার ৯ টি উপজেলার বিভিন্ন স্থানে ৬ মাস ব্যাপী এই পরিস্কার পরিছন্নতা কার্যক্রম চলবে।
এ সময় জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারি, স্বেচ্ছাসেবক ও পরিচ্ছন্নতা কর্মিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।