শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৪ মার্চ ২০২৬ (বাসস): জেলা সদরে আজ বিভিন্ন অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট আটহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার সদর উপজেলার সদর রোড এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে এম আর পি বিহীন কসমেটিকস বিক্রির দায়ে কালার ম্যাচিং কসমেটিকসের মালিক হাসান মাহমুদকে ৩ হাজার টাকা এবং মা ভ্যারাইটিজ স্টোরের মালিক আব্দুল কুদ্দুস মোড়লকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।