শিরোনাম

ঝালকাঠি, ১৪ মার্চ ২০২৬ (বাসস): ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে আজ শনিবার বিকাল ৩টায় শহরের সরকারি শিশু পরিবারের হল রুমে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাব্লিউ সি সি'র চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. লিটন আকন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সংগঠনের ব্যবস্থাপনা পরিচারক মো. নাঈম খান।
সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আরিফ বিল্লাহ্'র পরিচালনায় সরকারি শিশু পরিবারের ৫৮জনকে ঈদ উপহার ৫৮ টি পাঞ্জাবি প্রদান করা হয়।