বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৬:৪১

নেত্রকোনায় টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

ছবি : বাসস

নেত্রকোনা, ১৪ মাচর্, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত অসহায় ১৪ টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  আসমা বিনতে রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের ব্যক্তিবর্গ।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে সদর উপজেলার মেদনী ইউনিয়নের ৩টি, আমতলা ইউনিয়নের ১টি, লক্ষীগঞ্জ ইউনিয়নের ১টি এবং রৌহা ইউনিয়নের ৯টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের এই সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।