বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৬:৩৭

পটুয়াখালীতে বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার সামগ্রী বিতরণ

ছবি : বাসস

পটুয়াখালী, ১৪ মার্চ ২০২৬ (বাসস): বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালীর বাউফলে ২ হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নে নিজ বাসভবনে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ।

এ সময় হাজী মাসুম বিল্লাহ পলাশের সহধর্মিনী শারমিন আক্তার ও তার ছোট ভাই হাজী মোহাম্মদ রুবেল উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী বিতরণকালে মাসুম বিল্লাহ পলাশ বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সেই লক্ষ্য থেকেই এ বছর প্রায় দুই হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দলের আদর্শকে ধারণ করে ভবিষ্যতেও এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।