বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৫:৫৯

নড়াইলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ছবি : বাসস

নড়াইল, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে জেলায় সচেতনতামূলক র‌্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় জেলা  সিভিল সার্জন অফিস  ও জেলা হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ উপলক্ষে আজ সকালে নড়াইল জেলা হাসপাতাল চত্ত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে হাসপাতাল চত্বরে  পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।এ  সময় বক্তব্য রাখেন নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবাবধায়ক ডা. আব্দুল গাফফার, জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ।

বক্তারা, প্রতিদিনের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন।