শিরোনাম

নওগাঁ, ১৪ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে আজ আর্থিক অনুদান ও সন্তানদের শিক্ষা ভাতা দেয়া হয়েছে।
শনিবার বেলা ১১টায় শহরের মোটর শ্রমিক ইউনিয়ন চত্বরে এসব আর্থিক অনুদান প্রদান করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও জেলা বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল করিম মোস্তফা কালিমি বাবু, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মমিনুল হক চঞ্চল, হাসান আলী সরদার, আল মামুন, গোলাম রাব্বানী, নাসির উদ্দিন, সেলিম, ফারুক হোসেন, আজিজুলসহ সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মোটর শ্রমিক ইউনিয়নের ১০৯ জন মৃত্যুবরণকারী প্রত্যেক সদস্য পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ২১ লাখ ৮০ হাজার এবং শিক্ষা ভাতা হিসেবে ৫৩ জনের মাঝে ৩ লাখ ১৮ হাজার টাকা অনুদান দেয়া হয়।