বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১৫:৩৪

হবিগঞ্জে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জ, ১৪ মাচর্, ২০২৬ ( বাসস):জেলায় জেলা প্রশাসকের উদ্যোগে সমন্বিত পরিছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় স্থানীয় নিমতলা প্রাঙ্গণে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব  জিকে গউছ প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাশ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু,  হাজী এনামুল হক সহ বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।