বাসস
  ১৪ মার্চ ২০২৬, ১২:৩৬

জয়পুরহাট পৌরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন

জয়পুরহাট, ১৪ মাচর্, ২০২৬ (বাসস): জয়পুরহাট পৌরসভা এলাকায় আজ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় জয়পুরহাট শহরের বারিধারা এলাকায় এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

আজ সকালে জয়পুরহাট পৌরসভার সহযোগিতায় ও বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির আহ্বায়ক লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, ডা. তুলশী চন্দ্র রায় এবং পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক হেলাল উদ্দিন প্রমুখ।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, আজ এ কর্মসূচির উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে পৌর এলাকার সব ওয়ার্ডে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হবে।