বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৯:৪৩

লংগদুতে হতদরিদ্র পরিবারের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপি পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্র পারিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেলে গুলশাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামালের সহযোগিতায় উপজেলার গুলশাখালীতে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাছির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সদস্য শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, গুলশাখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর ছিদ্দিক, যুবদলের সদস্য জহিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, জনকল্যাণের অংশ হিসেবে বিএনপি অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এসব জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। 

পরে তিন শতাধিক অসহায় ও হতদরিদ্র পারিবারে মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।