বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৮:৫৬

নীলফামারীতে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে রমজান উপলক্ষে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ। ছবি: বাসস

নীলফামারী, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার সৈয়দপুরে রমজান উপলক্ষে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

আজ শুক্রবার সকালে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ মাঠে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে অল ইন ওয়ান ৮৯ নামের একটি সামাজিক সংগঠন।

এসময় সংগঠনের সভাপতি মো. এজাজ আহমেদ সভাপতিত্বে বক্তৃতা দেন সংগঠনের সাবেক আহ্বায়ক জিএম কামরুল হাসান শামীম, সদস্য ডা. মো. আবু সাঈদ টিটু, রুহুল আমিন, সহ-সভাপতি মো. হাফিজুর রহমান খান, সাধারণ সম্পাদক হারুন অব রশিদ, কোষাধ্যক্ষ আরমান হোসেন, দপ্তর সম্পাদক মো. সেকেন্দার আলী প্রমুখ।

সুবিধাভোগিদের মাঝে ১০ কেজি করে চাল, তেল এক লিটার, মুশুরির ডাল, চিনি, সেমাই এবং নগদ ২০০ করে টাকা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি মো. এজাজ আহমেদ জানান, ১৯৮৯ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের নিয়ে গঠিত এ সংগঠনটি মানুষের কল্যাণে কাজ করছে। সদস্যদের নিজস্ব অর্থায়নে এসব কার্যক্রম বাস্তবায় করা হয়।