শিরোনাম

রাজবাড়ী, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভা আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, এবং রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুনুর রশিদ এমপি।
এছাড়া জেলার সকল বিভাগের নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলীগণও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা বলেন বর্তমান সরকার বিগত সরকারের ন্যায় কথার বাগারোম্বোরি করায় বিশ্বাসী নয়। আমরা কথা ও কাজ সমন্বয় করে দেখাতে চাই।
তিনি বলেন এই জেলায় পিয়াজ ও পাট একটি বিশেষ অর্থকরি ফসল, উৎপাদনের দিক থেকে এই দুটি ফসল আমাদের বেশি উৎপন্ন হয়ে থাকে।
দেশের এক তৃতীয়াংশ পিয়াজ রাজবাড়ীতে উৎপাদন হয়ে থাকে,সে কারণে এ ফসলের উৎপাদন বাড়াতে কৃষি বিভাগকে আরো বেগবান করতে বলেন। তিনি বলেন, সরকারের ১৮০ দিনের পরিকল্পনাকে প্রশাসনের সকলকে গুরুত্ব দিতে হবে। এ পরিকল্পনার কথা যদি না জানেন, তাহলে জেলার উন্নয়ন ব্যাহত হবে।
তিনি বলেন, আমরা রাজবাড়ী জেলাকে একটি মডেল জেলা বানাতে চাই। এ জন্য ৫টি উপজেলাকে আরো গতিশীল করতে হবে।
উপদেষ্টা আরো বলেন আমরা স্বাস্থ্য বাবস্থাকে আরো গতিশীল করতে চাই। স্বাস্থ্য ব্যবস্থাকে গতিশীল করতে লোকবল এবং যান্ত্রিক ত্রুটির সংকট দূর করে স্বাস্থ্য ব্যাবস্থা উন্নত করতে হবে।
জেলার পানি সমস্যার সমাধান করতে প্রয়োজনে পদ্মানদীর পানিকে রিফাইন করে বিশুদ্ধ খাবার পানি হিসেবে ব্যবহার করার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রাথমিক শিক্ষায় লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
সব শেষে হাতে কলমে শিক্ষা, ভোকেশনাল শিক্ষাকে, গুরুত্ব সহকারে এগিয়ে নেবার অনুরোধ জানান।
তিনি বলেন সরকার জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে চান।
সব শেষে বর্তমান সরকারের নেয়া ১৮০ দিনের কর্মসূচিকে গুরুত্ব দেয়ার অনুরোধ করেন।