বাসস
  ১৩ মার্চ ২০২৬, ১৭:২১

কোটি কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় : মাহবুব উদ্দিন খোকন

ছবি : বাসস

নোয়াখালী, ১৩ মার্চ, ২০২৬ (বাসস) : বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলরের সভাপতি ও সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু কোটি কোটি মানুষকে গরিব রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। 

তিনি বলেন, তাই বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে মানুষের মৌলিক চাহিদার প্রতি গুরুত্ব দিয়ে ভিজিএফ চাল বিতরণ করছে।

আজ শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ী, বজরা ও চাটখিল উপজেলায় গরিব, অসহায়, হতদরিদ্র সাধারণ মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি সরকারের দেয়া বরাদ্দকৃত চাল খেজুর নামকাওয়াস্তে বিতরণ না করে প্রকৃত এতিমদের মাঝে বিতরণ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার, বজরা ইউনিয়ন বিএনপির আহবায়ক ওমর ফারুক, সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন নাছির, বজরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।