বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৮:৫৭

কাপ্তাইয়ে হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রদান 

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে প্রশিক্ষনার্থীদের মাঝে হাঁস-মুরগী পালন বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের সনদপত্র প্রদান করা হয়েছে।

কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের সামাজিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।

এ সময় উপস্থিত ছিলেন, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দীন মোহাম্মদ, কোর্স সমন্বয়কারী সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খাইরুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আত্নকর্মী অংকিতা বড়ুয়া।

সনদপত্র প্রদানকালে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণলদ্ধ জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওযার আহবান জানান।