বাসস
  ১২ মার্চ ২০২৬, ১২:৩৬

রাজবাড়ীতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শুরু

ছবি : বাসস

রাজবাড়ী, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : জেলা তথ্য অফিসের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী কার্যক্রমের অংশ হিসেবে বুধবার উঠান বৈঠক করা হয়েছে।

গতকাল বুধবার জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চাকিরতালুক গ্রামের জ্যোতি বেগমের বাড়ির উঠানে উক্ত উঠান বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা রেখা ইসলাম। তিনি বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম পর্যায়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হয়েছে।

এটি মূলত নিম্নবিত্ত ও প্রান্তিক পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনার একটি প্রচেষ্টা। 

ভবিষ্যতে ‘ফ্যামিলি কার্ড’ রাষ্ট্রীয় সুবিধা, যেমন শিক্ষা উপবৃত্তি, কৃষি ভর্তুকি ও অন্যান্য সামাজিক সুবিধা অন্তর্ভুক্ত করা হবে। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার একটি অনন্য নজির সামাজিক সুরক্ষায় যোগ করল এক নতুন মাত্রা।

এছাড়াও উঠান বৈঠকে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক, ডালিয়া ইয়াসমিন।

উঠান বৈঠক শেষে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি ও বৃক্ষরোপণ ইত্যাদি বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।