শিরোনাম

রাঙ্গামাটি, ১১ মার্চ ২০২৬ (বাসস) : জেলার বরকল উপজেলায় আজ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাহিনীর ভাতাভোগী সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি’র প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার বরকল উপজেলার ৫৮৮ জন ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যের মধ্যে এসব ঈদ উপহার বিতরণ করেন।
ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রত্যেক সদস্যকে একলিটার সয়াবিন তেল, এককেজি চিনি, এককেজি চিনিগুড়া চাল, ৫০০ গ্রাম সুজি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৪ প্যাকেট সেমাই (লাচ্ছা ও বাংলা) এবং একপ্যাকেট নুডলস প্রদান করা হয়।