শিরোনাম

ঝিনাইদহ, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় আজ অসহায় ও দুস্থ ৭৮ জন ব্যক্তির মধ্যে যাকাত ফান্ডের মোট সাতলাখ ৫৭ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, জেলায় ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক রিজাউল করিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজল প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে যাকাত ফান্ডের মোট ৭ লাখ ৫৭ হাজার টাকা অর্থ তুলে দেয়া হয়। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ২৯ জন হতদরিদ্র ব্যক্তির হাতে দুইলাখ ৮৬ হাজার টাকা তুলে দেয়া হয়।