শিরোনাম

ঝিনাইদহ, ১১ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
আজ বুধবার বিকাল ৫টায় জেলা শহরের কলাবাগান এলাকার প্রান্তিক পার্কে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা'র সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, অ্যাড. এসএম মশিউর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান, ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, পৌর বিএনপির সভাপতি অ্যাড. শামসুজ্জামান লাকী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রনক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদলের সভাপতি সমিনুজ্জামান সমিন ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।
দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়নে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বাস্তবায়িত হবে।