শিরোনাম

সাতক্ষীরা, ১১ মাচর্, ২০২৬ (বাসস) : জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা বিওপির আওতাধীন কেঁড়াগাছি সীমান্ত থেকে এসব শাড়ি গুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি সীমান্ত দিয়ে ভারত থেকে শাড়ির একটি বড় চালান আনা হচ্ছে এমন গোপন তথ্যেও ভিত্তিতে কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
এসময় সেখান থেকে ভারতীয় শাড়ির চালানটি জব্দ করা হলেও বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যায়। জব্দকৃত শাড়ির সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৮৭ হাজার পাঁচশ’ টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।