বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৭:২৯
আপডেট : ১১ মার্চ ২০২৬, ১৭:৩৪

নাটোরে ফ্যামিলি কার্ড কর্মসূচীর সুফল নিয়ে উন্মুক্ত বৈঠক

ছবি : সংগৃহীত

নাটোর, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : ফ্যামিলি কার্ড কর্মসূচীর সুফল নিয়ে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বেলা ১১টায় লালপুর উপজেলার টিটিয়া গ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচীর মূল দর্শন-‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। এই কার্ড নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা এবং স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন নিশ্চিত করবে। ফ্যামিলি কার্ড নারীকে মানসিক এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। এই স্বাবলম্বীতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে দেশ।

জেলার লালপুর-সহ ফ্যামিলি কার্ডের পাইলটিং কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে ১৪টি স্থানে। বর্তমানে হৃতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সকল এলাকায় সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে বলে বক্তারা উল্লখ করেন।

গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা সহকারী তথ্য অফিসার মো. রেজওয়ান মোরশেদ। বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহীনা সুলতানা এবং ব্র্যাকের সিনিয়র টেকনিক্যাল অফিসার মো. মফিজুল ইসলাম।

বৈঠকে বিভিন্ন পেশার শতাধিক নারী অংশগ্রহন করেন। পরে ফ্যামিলি কার্ড বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।