বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৫:৫১

নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

নড়াইল জেলায় পবিত্র মাহে রজমান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। ছবি: বাসস

নড়াইল, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় পবিত্র মাহে রজমান উপলক্ষ্যে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। 

আজ বুধবার থেকে আগামী সোমবার (১৬ মার্চ পর্যন্ত) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে ডিম ও মাংস বিক্রি করা হবে। প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসিংকৃত বয়লার মুরগির মাংস প্রতিকেজি ২৪৫ টাকা ও প্রতি পিচ মুরগির ডিম ৮ টাকা করে বিক্রি করা হচ্ছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন, নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। 

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বাসসকে জানান, আজ শুরু হওয়া সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রির কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম চলবে। ক্রেতাদের হাতে সুলভ মূল্যে মাংস ও ডিম তুলে দেয়ার লক্ষ্যে প্রাণিসম্পদ বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি জানান।