শিরোনাম

জয়পুরহাট, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : জয়পুরহাটে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরদার মো. রায়হান, জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় প্রমুখ।
সভায় জেলার সরকারি ও বেসরকারি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ২৫ মার্চ বুদ্ধিজীবী দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।