বাসস
  ১১ মার্চ ২০২৬, ১৪:১৮

মুন্সীগঞ্জে ভিজিএফের চাল বরাদ্দ

মুন্সীগঞ্জ, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় এবং দুস্থদের জন্য ভিজিএফ কর্মসূচীর আওতায় জেলার ৬টি উপজেলা এবং ২টি পৌরসভার জন্য ২৩৬ দশমিক ৭৮০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়,  ঈদ-উল-ফিতর উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে জেলার ৬টি উপজেলা এবং ২ টি পৌরসভার ২৩ হাজার ৬৭৮ টি কার্ডের বিপরীতে ২৩৬ দশমিক ৭৮০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে গজারিয়ার ১০৫৩ টি কার্ডের জন্য ১০.৫৩০ মে.টন , লৌহজংয়ে ১২৫১ টি কার্ডের জন্য ১২.৫১০ মে.টন , মুন্সীগঞ্জ সদরে ৪৫৩৮ টি কার্ডের জন্য ৪৫.৩৮০ মে.টন , সিরাজদিখানে ৩১৫৬ টি কার্ডের জন্য ৩১.৫৬০ মে.টন , শ্রীনগরে ২৫৯৯ টি কার্ডের জন্য ২৫.৯৯০ মে.টন , টংগিবাড়ীতে ১৮৩১ টি কার্ডের জন্য ১৮.৩১০ মে.টন , মুন্সীগঞ্জ পৌরসভার ৪৬২৫ টি কার্ডের জন্য ৪৬.২৫০ মে.টন এবং মিরকাদিম পৌরসভার  ৪৬২৫ টি কার্ডের জন্য ৪৬.২৫০ মে.টন চাউল বরাদ্দ দেওয়া হয়।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহম্মদ মুবিনুর রহমান জানান, অসহায়  পরিবারকে কার্ডপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।ইতমধ্যে প্রত্যেক উপজেলায় বরাদ্দ পত্র দেওয়া হয়েছে।