শিরোনাম

সুনামগঞ্জ, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় আজ সকাল ১১টায় সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ টিআই (প্রশাসক) মোহাম্মদ মানিক মিয়া, ট্রাক মালিক সমিতির সভাপতি জিয়াউল হক, জেলা সমবায় কর্মকর্তা চন্দন দত্ত, জেলা মিনিবাস মালিক সমিতির মোর্শেদ আলম, সুনামগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জনূর মিয়া, সাধারণ সম্পাদক নূর উদ্দিন, সাংবাদিক বুরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা এ সময় বাস টার্মিনালসহ সকল সেক্টরে যাত্রী দূর্ভোগ নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও সকল প্রকার হয়রানি, ছিনতাই নিরসনে প্রশাসন কাজ করবে বলে জানায় পুলিশ প্রশাসন।