বাসস
  ১১ মার্চ ২০২৬, ১২:১৫

প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার

মঙ্গলবার বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় । ছবি: বাসস

বাগেরহাট, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীতে অবস্থিত কড়াইল বস্তি থেকে বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসুচি ফ্যামিলি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
‎‎
বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠে জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করা হয় বলে বাগেরহাট জেলা তথ্য কর্মকর্তা মঈনুল হক বাসস’কে জানান। এ সময় কয়েকশ’ নারী পুরুষ অনুষ্ঠানটি উপভোগ করেন। তারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগকে স্বাগত জানান।