বাসস
  ১১ মার্চ ২০২৬, ১২:১৩

সুন্দরগঞ্জে দরিদ্রদের মধ্যে ভিজিএফ চাল বিতরণ শুরু

সুন্দরগঞ্জ উপজেলার দরিদ্রদের মধ্যে চাল বিতরণ। ছবি: বাসস

গাইবান্ধা, ১১ মার্চ, ২০২৬ (বাসস) : আসন্ন ঈদ-উল-ফিতর খাদ্য সঙ্কটমুক্তভাবে উদযাপন করতে সুন্দরগঞ্জ উপজেলার দরিদ্রদের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসকের কার্যালয় বাসস’কে জানায়,তারেক রহমানের নেতৃত্বে সদ্য গঠিত সরকার ঈদ-উল-ফিতরে জেলার দুস্থ ও অতি-দরিদ্রদের জন্য ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসুচির আওতায় ৩৩৮৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

এরমধ্যে ৭১,২৫৬ জন ভিজিএফ কার্ডধারী ঈদের আগে জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এই কর্মসুচির আওতায় চাল পাবেন।

অন্যান্য ইউনিয়নের মতো, মঙ্গলবার উপজেলার কাঁচিবাড়ি ইউনিয়নের ৫৮১৬ জন সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণ করা হয়েছে।

প্রতিটি ভিজিএফ কার্ডধারী নিজ নিজ ইউনিয়ন পরিষদের মাধ্যমে ১০ কেজি করে চাল পেয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বাসস’কে বলেছেন, উপজেলা ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোকে কোনো সমালোচনা ছাড়াই চাল বিতরণের নির্দেশ দেয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে ইউএনও বলেছেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা চাল বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যাতে কোনও ধরণের অনিয়ম না হয়।

উপজেলার কাঁচিপাড়া ইউনিয়ন পরিষদের চাল বিতরণ কার্যক্রমের সময় ত্রাণ কর্মকর্তা রফিকুজ্জামান এবং ইউনিয়ন পরিষদের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন পরিষদ থেকে চাল গ্রহণের পর, সুবিধাভোগীরা এই বছর কোনও ঝামেলা ছাড়াই চাল বিতরণ করায় সংশ্লিষ্ট পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেন।

পিআইও মশিয়ার রহমান বাসস’কে বলেছেন, উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের সুবিধাভোগীদের মধ্যে চাল বিতরণ পুরোদমে চলছে এবং ঈদের আগেই বিতরণ কার্যক্রম শেষ করা হবে।