শিরোনাম

খাগড়াছড়ি, ১০ মার্চ ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তিনহাজার ৬৫০জন ভাতাভোগী সদস্যের মধ্যে বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম রেঞ্জ -এর উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান
জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দীঘিনালা আনসার ব্যাটালিয়ন (১৭ বিএন) পরিচালক মো. আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়ন (৫ বিএন) পরিচালক মো. আমমার হোসেন, নবাগত জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আকতার।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়িতে কর্মরত ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা/দলনেত্রী, আনসার কমান্ডার ও হিল ভিডিপি সহ ৯টি উপজেলার মোট তিনহাজার ৬৫০ জন সদস্য/সদস্যাদের মধ্যে ঈদ উপহার হিসেবে এককেজি পোলাও চাল, ৪ প্যাকেট সেমাই (২ প্যাকেট সাধারণ, ২ প্যাকেট লাচ্ছা), ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম সুজি, ১ প্যাকেট নুডলস (৩০০ গ্রাম), ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।