বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৭:৫১

মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরায় আজ আইন লঙ্ঘনের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ছবি: বাসস

মাগুরা, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : জেলায় আজ যথাযথ মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি এবং পণ্যের মোড়কীকরণ আইন লঙ্ঘনের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। 

অভিযানকালে যথাযথ মুল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় ভাউচার সঠিকভাবে সংরক্ষণ না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য বিক্রি ও পণ্যের মোড়কীকরণ আইন অমান্য করার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মাম্পি ভান্ডারকে যথাযথ মুল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য সংরক্ষণ, বিক্রয় ভাউচার প্রদান না করা এবং জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য নেওয়ার কারণে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।