বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৭:৪১

জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

মঙ্গলবার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে জয়পুরহাটে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

জয়পুরহাট, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে জয়পুরহাটে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার জয়পুরহাট শহরের কালেক্টর চত্বর মাঠে জেলা প্রশাসনের আয়োজনে এই মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প, গ্যাস সিলিন্ডারের আগুন নিভানোসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। 

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, ফায়ার সার্ভিসের ডিএডি শরিফুল ইসলাম, জেলা রোভার স্কাউটের সম্পাদক আজিজার রহমান, জেলা ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা আব্দুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।