শিরোনাম

হবিগঞ্জ, ১০ মার্চ, ২০২২৬ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা করেছেন হবিগঞ্জ পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুন।
আজ মঙ্গলবার দুুপুর ১২টায় হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোছা. ইয়াসমিন খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার সারওয়ার আলম, রাখী রানী দাশ, শহিদুল ইসলাম মুন্সীসহ অনেকেই।
সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে হবিগঞ্জ জেলার শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণের সঙ্গে কোম্পানী গুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং কর্মরত শ্রমিকদের বেতন ভাতাদি সংক্রান্তে বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলার বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাগণসহ সকল থানার অফিসার ইনচার্জ এবং হবিগঞ্জ জেলার শিল্প কারখানার মালিক ও শীর্ষ কর্মকর্তাগণ।