বাসস
  ১০ মার্চ ২০২৬, ১৬:৪৯

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ১০ মার্চ, ২০২৬ (বাসস) : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যে- জেলার শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে  উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমূখ। 

এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রাকৃতিক দুর্যোগে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পকালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়।